অবৈধ বালি খাদান নিয়ে রাজ্য সরকারের কঠোর অবস্থান - The News Lion

অবৈধ বালি খাদান নিয়ে রাজ্য সরকারের কঠোর অবস্থান

 


দি নিউজ লায়নঃ   অবৈধ বালি খাদান নিয়ে রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা শনিবার জানালেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনি জানান, গত ১৫ দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালি খাদানে লাগাতার অভিযান চালিয়ে বালি বোঝাই বহু গাড়ি , বালি তোলার মেশিন আটক করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। 


তিনি জানান , এক্ষেত্রে দলের অবস্থান স্পষ্ট। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। অবৈধ বালি খাদান বন্ধ করতে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  এরপর নির্বাচন এসে পড়ায় প্রশাসন সেই কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে জেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় গজিয়ে ওঠে একের পর অবৈধ বালি খাদান। 


তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারে ফেরে। এরপর এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।  যার ফলে অবৈধ বালি ব্যবসায়ীর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেম। সেই সঙ্গে একের পর এক বেআইনি বালি খাদান পুলিশ বন্ধ করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে খুশি  জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদী গর্ভ থেকে অবৈধ বালি তোলার ফলে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে ।যার ফলে বহু মানুষের প্রাণ অকালে  নদীতে চলে  গিয়েছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সর্বস্তরের মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.